1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

বোয়ালমারী-মধুখালি বিএনপির ৭ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

প্রতিবেদক
  • প্রকাশ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মুকুল বসু : ফরিদপুর জেলার বোয়ালমারী ও মধুখালিতে বিএনপির ৭ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত রবিবার রাতে ওই বিজ্ঞপ্তিটি প্রকাশ পায়। বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়া বিএনপির ৭ নেতা হলেন- বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলা বিএনপির সদস্য মো. আরিফুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক নান্নু, জাহাপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আজাদ খান, রায়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু জাফর সরদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী সিরাজুল ইসলাম ও নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025