1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

শাল্লায় আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত

প্রতিবেদক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

চিন্ময় দাশ : শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: ৯ ( ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে, দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দূর্নীতি দমন কমিশনের সার্বিক তত্বাবধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সঞ্চালনায় ও সভাপতিত্বে “দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা:গড়বে আগামীর শুদ্ধতা,, এই পতিপ্রাদ্য কে সামনে রেখে
আন্তর্জাতিক দূর্নীতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিশেষে একই সাথে ৯ (ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে ও শাল্লা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের ইন্সট্রাকটর সত্য রঞ্জন দাস তালুকদারের সঞ্চালনায় আন্তর্জাতিক “নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলা দুর্নীতি প্রতি রোধ কমিটির শাল্লা শাখার সভাপতি হেমন্ত কুমার সরকার ,বিএনপির যুগ্ম আহ্বায়ক শাল্লা উপজেলা শাখার মোঃ সিরাজুল ইসলাম ,শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান , উপজেলা ফুড অফিসার বুল বুল আহম্মেদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষ, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ , শাল্লা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্রার , ব্র্যাক এরিয়া ম্যানেজার বোরহানউদ্দিন, ব্র্যাক সিনিয়র অফিসার মনিটরিং এন্ড এসআই এম মোঃ কামরুজ্জামান ,ব্র্যাক ডেপুটি ম্যানেজার মোঃ শেখ সাদী,এছাড়া আরও উপস্থিতি ছিলেন সমন্বয়ক কয়েচ আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025