1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

আলীকদমে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

প্রতিবেদক
  • প্রকাশ শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এস এম আকাশ: বান্দরবান পার্বত্য জেলার “আলীকদম উপজেলায় তিনটি ইটভাটায় পরিচালনা করে জরিমানা আদায় ও কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।”

আজ ১ নভেম্বর ২০২৫ইং তারিখ দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনজুরুল আলম।

এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে UBM ইটভাটাকে ১ লাখ টাকা এবং ABM ইটভাটাকে ১ লাখ টাকা সহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় ২১২০ ঘনফুট কাঠ জব্দ করে লামা বন বিভাগের জিম্মায় হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025