চিন্ময় দাশ : শাল্লা ( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় ১ লা (নভেম্বর) শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা ইউএন ও অফিসের সামনে থেকে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালি বের হয় র্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপুর্ন সড়ক পদক্ষিন করে।
পরিশেষে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে , উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুল মুহিতের সভাপতিত্বে ও সঞ্চালনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শাল্লা থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আতাউর রহমান , বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস, শাল্লা লজিক প্রকল্পের কর্মরত ইউনিয়ন সি এম এফ নাছিম উদ্দীন ও আরও বক্তব্য রাখেন সমবায় সমিতির বন্ধন মৎস্যজীবি স: স: লি: এর সভাপতি মোঃ জামাল হোসেন ।
বাহাড়া মৎস্য জীবি স: স: লি: এর সভাপতি নজরুল ইসলাম ও সদস্য মনোরঞ্জন দাস। বাহড়া ইনিয়ন জলবায়ু ও জীবিকা উন্নয়ন স: স: লি: এর সভাপতি সেবিকা রানী দাস।
এসময় সমবায় দিবস উপলক্ষে সমবায় উন্নয়ন বিষয়ক নিয়ে একটি দলিয় সংগীত পরিবেশন করেন ইন্দ্রজিত দাশ ( সংগীত) শিক্ষক। শাল্লা সমবায় সমিতির উন্নয়নশীল দক্ষতা অর্জনের জন্য ১ ম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও আরো উপস্থিতি ছিলেন শাল্লা উপজেলার সমবায় সমিতির বিভিন্ন দলের সদস্যবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।