1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

পাবনায় ভাঙ্গুড়ায় এক্স ইমেজিং মিউজিক  গ্রুপের শাখা অফিস উদ্বোধন

প্রতিবেদক
  • প্রকাশ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

সফিক ইসলাম: এক্স ইমেজিং মিউজিক গ্রুপ নামে সারা বিশ্বে বহুলভাবে পরিচিত মিউজিক গ্রুপ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে জনপ্রিয় মিউজিক গ্রুপের কেক কাটার মাধ্যমে এর শাখা অফিস এবং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন হয়।

২০ সেপ্টম্বর দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ভাবে টিম ম্যানেজার ও অফিস পরিচালক আব্দুল্লাহ সরকার পরিবারের দুই দাদা
শমসের আলী, আসমত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিস উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন,টিম ম্যানেজার ও অফিস পরিচালক আব্দুল্লাহ সরকার, টিম লিডার সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, মাহমুদুল হাসান। সহ টিমের প্রায় ৬০ জন সদস্য।

টিম ম্যানেজার ও অফিস পরিচালক আব্দুল্লাহ সরকার বলেন, ২০১২ সাল থেকে এক্স এম জি মিউজিক গ্রুপ বেকারত্ব দূর করা লক্ষ্যে কাজ করে যাচ্ছে।এক্স এম জি মিউজিক গ্রুপের মূল উদ্দেশ্য বেকারত্ব দূর করা। সমস্ত গ্রামে গ্রামে দল সংগঠিত করে কর্মসংস্থান করার লক্ষ্যেই এক্স এম জি মিউজিক গ্রুপ কাজ করে যাচ্ছে ।

অনুষ্ঠান শেষে পাবনার স্বনামধন্য কাশ্মীর ফুড গার্ডেনে সবাইকে মধ্যাহ্নভোজ করানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025