মনিরুল ইসলাম: বৃহস্পতিবার (২৫-১২-২৫) তারিখ সকাল ১১.৩০ টা হতে রাইম্যাখোলা, ফাইতংয়ে মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় পাহাড় কাটা এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে ABC-4, MBI, BBC এবং DBM নামক ০৪টি ইট ভাটার প্রত্যেককে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা করে মোট ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব জাবেদ মাহমুদসহ তার দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।