1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

এডভোকেট তারেককে বাদ দেওয়ায় ক্ষোভ বিস্তার, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তৃণমূলে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজশাহী- ১ (গোদাগাড়ী-তানোর) আসনে শরিফ উদ্দিনকে বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মীসমর্থকদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় মনোনয়নবঞ্চিত এডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও অন্যান্য মনোনয়ন বঞ্চিত নেতাদের সমর্থকেরা তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার বিকেলে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে  ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল কর্মসূচি চালান। মিছিলকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা নিয়ে স্লোগান দেন এবং মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, “তৃণমূলের মতামত উপেক্ষা করে হঠাৎ করে শরিফ উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটি মোটেই গ্রহণযোগ্য নয়। এলাকায় যিনি দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করেছেন, তাকে বাদ দেওয়া হলে কর্মীদের মাঝে হতাশা ছড়িয়ে পড়বে।”

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025