এস এম আকাশ: বান্দরবান পার্বত্য জেলার “আলীকদম উপজেলায় তিনটি ইটভাটায় পরিচালনা করে জরিমানা আদায় ও কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।”
আজ ১ নভেম্বর ২০২৫ইং তারিখ দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মনজুরুল আলম।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৯ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে UBM ইটভাটাকে ১ লাখ টাকা এবং ABM ইটভাটাকে ১ লাখ টাকা সহ সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় ২১২০ ঘনফুট কাঠ জব্দ করে লামা বন বিভাগের জিম্মায় হস্তান্তর করে উপজেলা প্রশাসন।