1. admin@channelpratidin.com : admin :
  2. admin@challenpratidin.com : Newsdesk :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায়  যুবককে ছুরিকাঘাত

প্রতিবেদক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সফিক ইসলাম: পাবনার ভাঙ্গুড়া উপজেলায়  আল ইমরান সজিব (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে ।

 ২১ অক্টোবর মঙ্গলবার  সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা  যায় জয়রামপুর কবরস্থানে পাশে খেলার মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে এক‌ই গ্রামের মকবুলের ছেলে মো.নাফিস (২৪) শ্রীপুর সিদ্দিককের ছেলে মো. মনিরুল (২০)ও জয়রামপুর গ্রামের মো.রানু হোসেনের ছেলে মো. নাইম(২১) পূর্ব বিরোধীতার জেরে তর্ক বিতর্ক চলছিলো হঠাৎ করে নাফিস এবং   তার সহযোগীরা  ছুরি মেরে পালিয়ে যায়।
এলাকাবাসী আহত সজিবকে  উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা  অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত  অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরোও সংবাদ
© All rights reserved © 2025